Thursday, June 4, 2026

মিশন ২০২৪, আজ কংগ্রেসকে বাদ দিয়ে ১৫ বিরোধী দলের বৈঠক

Date:

Share post:

টার্গেট ২০২৪ (mission 2024)। আর সেই লক্ষ্যে শান বাঁধানো শুরু হয়ে গেল ২০২১-এর জুন থেকেই। বিকেল ৪টেতে এনসিপি নেতা শরদ পাওয়ারের (sharod power) বাসভবনে বিজেপি বিরোধী ১৫টি দলের বৈঠক (anti bjp15 political party)। সামনে থেকে নেতৃত্বে রয়েছেন বর্ষীয়ান শরদ পাওয়ার। কিন্তু নেপথ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেস (tmc) এবং দলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা (yasbant sinha)।

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) তৃতীয়বার বাংলায় জয়ী হওয়ার পরেই শুরু হয়ে যায় বিজেপি বিরোধী জোট গড়ার প্রস্তুতি। এর মধ্যে ভোট-কুশলী প্রশান্ত (prashant kishore) কিশোর শরদ পাওয়ারের বাসভবনে গিয়ে বৈঠক করে আসেন। সোমবারের বৈঠকটি ছিল নজর কাড়ার মতো। দীর্ঘ প্রায় তিন ঘন্টার বৈঠকেই আজকের ১৫ দলের বৈঠকের সলতে পাকানো শুরু হয়।

বৈঠকে থাকছে না কংগ্রেস (congress)। কংগ্রেসকে আমন্ত্রণ করা হয়নি। কপিল সিব্বালকে (kapil sibbal) ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তিনি আসতে পারবেন না।

অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল নেতা যশবন্ত সিনহা ২০১৮ সালে ‘রাষ্ট্রমঞ্চ’ (rashtryamancha) নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। সেটাকেই এখন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের বৈঠকে প্রায় সব বিরোধী দলের প্রতিনিধিরা থাকবেন। চেষ্টা করা হবে ইস্যু ভিত্তিক আন্দোলনের মধ্যে দিয়ে বিরোধী ঐক্য তৈরি করা।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...