Friday, June 5, 2026

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এখন থেকেই বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য

Date:

Share post:

করোনার তৃতীয় (third wave of Corona) ঢেউ আসছেই। আর তাই তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় এখন থেকেই সচেষ্ট রাজ্য সরকার (West Bengal)। তৃতীয় ঢেউ মোকাবিলায় ১০ সদস্যর একটি বিশেষজ্ঞ কমিটি (our specialist committee of 10 members) গঠন করল রাজ্যের স্বাস্থ্য দফতর (health department)। বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন চিকিৎসক জেকে ঢালি, মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, দিলীপ পাল, যোগীরাজ রায়, মৃণালকান্তি দাস, বিভূতি সাহা, আশুতোষ ঘোষ, জ্যোতির্ময় পাল এবং অভিজিৎ চৌধুরী। তৃতীয় ঢেউ মোকাবিলায় কী ধরনের পরিকাঠামো প্রয়োজন সে বিষয়ে প্রয়োজনীয় এবং সময়োপযোগী পরামর্শ দেবেন এই বিশেষজ্ঞ কমিটি। যেহেতু তৃতীয় ঢেউয়ে শিশুদের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই শিশুদের (children will be affected by third wave) দিকে বিশেষ নজরদারি পরামর্শ দিয়েছে এই বিশেষজ্ঞ কমিটি।

১০ সদস্যার এই কমিটি তৃতীয় ঢেউ আসার আগে এবং তৃতীয় ঢেউ চলে এলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কেমন হওয়া উচিৎ সে ব্যাপারে সব রকমের পরামর্শ দেবেন। কোথায় কত শয্যা রাখা দরকার, কোথায় চিকিৎসক প্রয়োজন, কী ধরনের চিকিৎসা পরিকাঠামো প্রয়োজন সেসব বিষয় নিয়ে এখন থেকেই পরিকল্পনা এবং পর্যবেক্ষণ করতে শুরু করেছে এই কমিটি। পাশাপাশি কোভিড পেডিয়াট্রিক ম্যানেজমেন্ট বা শিশুদের সংক্রমণ মোকাবিলায় পাঁচ সদস্যর যে বিশেষ কমিটি রয়েছে তারা ইতিমধ্যে ১৩০০ আইসিইউ, ৩৫০ এসএনসিইউ বেড-সহ বিভিন্ন হাসপাতালের শয্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কোভিড পেডিয়াট্রিক ম্যানেজমেন্টে কী ধরনের পরিকাঠামো বাড়ানো প্রয়োজন সেই বিষয়গুলিতে দরকার মতো পরামর্শ দেবে এই বিশেষজ্ঞ কমিটি।

 

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...