Saturday, April 4, 2026

করোনা বিধি মেনে খুলে গেল কালীঘাট মন্দির

Date:

Share post:

রাজ্যে করোনার (Corona) গ্রাফ নিম্নমুখী হতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল কালীঘাট মন্দির (Kalighat Mandir)। তবে সম্পূর্ণ সরকারি বিধি-নিষেধ ও কোভিড প্রোটোকল (Kovid Protocal) মেনে মন্দিরে প্রবেশ করতে হবে ভক্তদের। কালীঘাট মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখা হবে মন্দির। ভক্তরা আগের মতোই ডালা হাতে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। করোনা বিধি মেনে পুজোতেও কোনও বাধা থাকছে না। এর আগে তারাপীঠ, তারকেশ্বর মন্দিরও খুলে দেওয়া হয়েছে।

মন্দির চত্বরে মাস্ক পড়া বাধ্যতামূলক। পুজো দেওয়ার লাইনে ভক্তদের মানতে হবে শারীরিক দূরত্ববিধি। কালীঘাট মন্দির খুলে দেওয়ায় খুশির হাওয়া ভক্তদের মধ্যে। খুশি মন্দির চত্বরের দোকানিরাও।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...