Friday, April 3, 2026

পুরুষের স্বল্প পোশাক দেখে মহিলাদের মনও চঞ্চল হয় : তসলিমা

Date:

Share post:

পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাহলে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে। যদি না তারা রোবট হয়।’ বক্তা তসলিমা নাসরিন (Taslima nasrin) । উদ্দেশ্য ইমরান খান (Pakistan prime minister imran Khan)। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

একটি বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দিতে গিয়ে ইমরান বলেন, ‘‘স্বল্পবাস মহিলাকে দেখে পুরুষের মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, যদি না সেই পুরুষ রোবট হয়। সাধারণ বুদ্ধি অন্তত তাই বলে।’’ স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই মন্তব্যে বিশ্বজুড়ে আলোড়ন ছড়িয়েছে। সমালোচনা শুরু হয়েছে। বাদ যাননি লেখিকা তসলিমা নাসরিনও। ইমরানের ভাষাতেই তাঁকে সমুচিত জবাব দিয়েছেন তসলিমা। ইমরানের পাল্টা তিনিও বলেছেন।

পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক থাকাকালীন ইমরানের একটি ছবি মঙ্গলবার টুইটারে তুলে ধরেছেন তসলিমা। সেখানে দেখা যাচ্ছে ইমরানের শরীরের ঊর্ধ্বভাগ সম্পূর্ণ দৃশ্যমান। তাঁর গায়ে কোনও জামা নেই। আর ইমরান খানের এই অর্ধনগ্ন ছবির নিচে তসলিমা লিখেছেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।’

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...