Saturday, April 4, 2026

পিএসি চেয়ারম্যান পদে ভোটাভুটি? ৬ জনের তালিকায় মুকুল-শুভেন্দুর নাম

Date:

Share post:

বিধানসভায় পিএসি চেয়ারম্যান (pac chairman) পদটি কারা পাবে, সে নিয়ে জমজমাট নাটক। বুধবার যে পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে পিএসি চেয়ারম্যান পদে ভোটাভুটি অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কারণ, চেয়ারম্যান পদের জন্য ৬ জনের নাম জমা হয়েছে। যদি না শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়, তাহলে ভোটাভুটি হতে বাধ্য। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পিএসি চেয়ারম্যান পদটি কাকে দেওয়া হবে, সেটা একেবারেই স্পিকারের সিদ্ধান্ত। সুতরাং কে এগিয়ে, কে পিছিয়ে এসব কথার কোনও অর্থ হয় না। উল্লেখ্য, মুকুল রায় বিজেপির জয়ে জিতে এলেও এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

তালিকায় লক্ষ্যণীয় নাম অবশ্যই মুকুল রায় ও শুভেন্দু অধিকারী। বাকি যারা রয়েছেন, তাঁরা হলেন, অশোক রায়, বঙ্কিম ঘোষ, অশোক লাহিড়ী ও নিখিলরঞ্জন দে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, পিএসি সহ চারটি কমিটির চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পিএসির চেয়ারম্যান বিরোধী দলকেই দেওয়া হয়। সরকার রীতি ভাঙলে তা গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকারক। সব মিলিয়ে পিএসি সহ চারটি কমিটিতে ভোট হয় কিনা সেটাই লক্ষ্যণীয়।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...