Sunday, June 14, 2026

তালিকা নিয়ে অসন্তোষ, উচ্চপ্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা

Date:

Share post:

পুজোর আগে রাজ্যে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার সেই তালিকায় চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন কয়েকজন চাকরিপ্রার্থী। উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে যোগ্যদের নাম নেই।

সোমবার, আপার প্রাইমারি নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিক মিলে মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। পুজোর পরে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে প্রাথমিকে। ওইদিই প্রকাশিত হয় আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ইন্টারভিউর (Interview) তালিকা। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, নিয়োগের ক্ষেত্রে মেধাই একমাত্র মানদণ্ড। কোনও লবি করার প্রয়োজন নেই। কিন্তু ঠিক তার ৩ দিনের মাথায় তালিকা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীরা। আদালত কী রায় দেয় সেটাই দেখার।

আরও পড়ুন- ফের একশো দিনের কাজে বাংলার সাফল্য: কর্মদিবস বেড়েছে দশ গুণ

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...