Wednesday, June 24, 2026

বাড়ির অমতে বিয়ে, দিল্লিতে দম্পতিকে গুলি করল দুষ্কৃতীরা

Date:

Share post:

খোদ রাজধানীতে বাড়িতে ঢুকে দম্পতিকে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্বামীর। স্ত্রীকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকার আম্বারাই গ্রামে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম বিনয় দাহিয়া। তাঁর বয়স ২৩ বছর। হরিয়ানার সোনিপতের বাসিন্দা তিনি। স্ত্রী কিরণকে নিয়ে তিনি দ্বারকায় ভাড়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তাঁর বাড়ির ভিতর ঢুকে বিনয় ও কিরণকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে একদল দুষ্কৃতীরা।গুরুতর জখম হন কিরণও।
দ্বারকার ডেপুটি পুলিশ সুপার সন্তোষ কুমার মীনা জানিয়েছেন, বিনয়কে চারটে গুলি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কিরণকে পাঁচটি গুলি করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি জানান, গত বছরেই বাড়ির অমতে বিনয় ও কিরণ ঘর থেকে পালিয়ে আসেন। তারপর বিয়েও করেন। আর এই কারণেই তাঁদের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...