Tuesday, June 23, 2026

‘খেলা হবে’ এবার উত্তরপ্রদেশেও, যোগীরাজ শেষ করতে দিদির মন্ত্র নিলেন অখিলেশ

Date:

Share post:

বঙ্গ নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের(TMC) ‘খেলা হবে’ স্লোগান রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল বাংলায়। বঙ্গবাসীর মুখে মুখে ঘুরে বেড়াচ্ছিল এই রব। নির্বাচনী যুদ্ধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মত শীর্ষ নেতৃত্বকে ময়দানে নামিয়ে সমস্ত রকম চেষ্টা চালানো হলেও খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিজেপি(BJP)। তৃণমূলের এই নিরঙ্কুশ জয় জাতীয় রাজনীতিতে মমতাকে আলাদা জায়গা করে দিয়েছে। তবে এই জয়ের অন্যতম মন্ত্র হিসেবে রয়ে গিয়েছে তৃণমূলের ‘খেলা হবে’। বাংলার জনপ্রিয় খেলা হবে স্লোগান এবার ফিরে এলো ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। সম্প্রতি কানপুরে সমাজবাদী পার্টির(Samajwadi Party) হোডিং দেখা গেল বাংলার স্লোগান। সেখানে লেখা, ‘অব ইউপি মে খেলা হোই’। অর্থাৎ ‘এবার উত্তরপ্রদেশে খেলা হবে’। সেই হোর্ডিংয়ে দেখা যাচ্ছে সাইকেল চিহ্ন আর দলনেতা অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)। সঙ্গে দুই স্থানীয় নেতা অভিষেক গুপ্তা ও ড. ইমরানকে।

এ প্রসঙ্গে কানপুরের দলীয় সভাপতি ইমরান বলেন, “কানপুর জুড়ে আমরা এই হোর্ডিং ছড়িয়ে দিয়েছি। কেননা খেলা তো এবার সত্যিই উত্তরপ্রদেশে। যেভাবে বাংলায় অশালীন ভাষা ব্যবহার করার প্রত্যাশিত ফলই পেয়েছে বিজেপি, একই ভাবে ২০২২ সালে উত্তরপ্রদেশেই একই ফলাফল হবে তাদের।” অর্থাৎ এটা পরিষ্কার, ২২-এর নির্বাচনে বিজেপিকে হারাতে বাংলার মন্ত্রকে সঙ্গী করেছে উত্তরপ্রদেশের বিরোধীদল সমাজবাদী পার্টি। নির্বাচনের বহু আগেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। লক্ষ্য একটাই যোগীকে ক্ষমতাচ্যুত করা।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের ভয়াবহ পরিস্থিতির জন্য আদিত্যনাথকে দায়ী করেছেন অখিলেশ যাদব। তিনি স্পষ্ট জানান ‘রাজ্যকে চরম বেকারত্বের মুখে ফেলে দিয়েছে যোগী সরকার। ধর্মের নামে হিংসা, খুন-ধর্ষণ এখন উত্তর প্রদেশে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। রাজ্যের অর্থনীতির এমন করুণ দশার জন্য যোগী সরকার দায়ী। মোদীর নামে আর মানুষ ভোট দেবে না বিজেপিকে। বিজেপির পতন অবশ্যম্ভাবী।’

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...