Friday, June 26, 2026

রবিবার থেকে টানা ৭ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, ফের ধস ও জল জমার আশঙ্কা!

Date:

Share post:

রবিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের সর্বত্র এবং সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের দিকে সরছে।

পাশাপাশি, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উত্তরবঙ্গের বায়ুমন্ডলে ঢোকার কথা। তাতেই ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে কোচবিহারেও। দার্জিলিঙের পার্বত্য এলাকা বৃষ্টির বহর বাড়তে পারে। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা এখনই নেই। তবে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত, শহরাঞ্চলে নিকাশি বেহাল থাকলে জল জমে চরম দুর্ভোগের আশঙ্কা রয়েছে। পাহাড়ে ধস নামতে পারে। তাই রবিবার ও সোমবার উত্তরবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া মন্ত্রক।

আরও পড়ুন-রবিশঙ্কর প্রসাদের পর এবার সাংসদ অর্জুন সিংয়ের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার

আগামী সোমবার থেকে মালদহ ও উত্তর দিনাজপুরেও বৃষ্টি হতে পারে। পাশের জেলা দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ সন্নিহিত এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...