Tuesday, June 23, 2026

টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারলেন না মো ফারার

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ১০ হাজার মিটারের যোগ্যতা অর্জন করতে পারলেন না মো ফারার( Mo Farah) । শুক্রবার ব্রিটিশ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন তিনি।  সেই প্রতিযোগিতায় ২৭ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করার লক্ষ্যমাত্রা ছিল মো ফারার। কিন্তু ফারা তার থেকে ২২ সেকেন্ড বেশি সময় নেন। যার ফলে টোকিও অলিম্পক্সে যোগ‍্যতা অর্জন করতে পারলেন না তিনি।

৫ হাজার এবং ১০ হাজার মিটারে অলিম্পিক্সে জোড়া সোনা রয়েছে ফারার। এমনকী, এই দুই রেসে ৬টি বিশ্বখেতাবও রয়েছে তাঁর।

শুক্রবারের ব্রিটিশ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দৌড়ে অর্ধেক পথ সঠিক গতিতেই যাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকেন বাকিদের থেকে। এই হারের পর ফারার বলেন,” যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ। নিজের কেরিয়ারকে এতদূর টানতে পেরে আমি গর্বিত।”

আরও পড়ুন:শেষ ষোলোর প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি ডেনমার্ক

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...