Friday, June 26, 2026

টি-২০ বিশ্বকাপের আগে সতীর্থ হার্দিককে বিশেষ পরামর্শ শামির

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ। আইপিএল-এর পরেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর এই দলে কি সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ চলতি আইপিএল-এ এখনও নিজেকে মেলে ধরতে পারেননি হার্দিক। কারণ নির্বাচক প্রধান অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা আগেই জানিয়েছেন, হার্দিকের টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নির্ভর করছে তাঁর বোলিংয়ের উপর। সেই কারণে চলতি আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই বল করছেন হার্দিক। কিন্তু এখনও পর্যন্ত ভাল বল করতে পারেননি তিনি। তাই প্রশ্ন উঠছে হার্দিক-এর দলে সুযোগ পাওয়া নিয়ে। আর এমন অবস্থায় হার্দিক-এর হয়ে মুখ খুললেন তাঁর দলের সতীর্থ মহম্মদ শামি। পাশে দাঁড়ালেন তিনি।কীভাবে বল করা উচিত সেই পরামর্শ দিলেন শামি।

এই নিয়ে শামি বলেন, “ এ বারের আইপিএলে প্রতিটা ম্যাচে রান হচ্ছে। বোলারদের অবস্থা খারাপ। আমি বলব প্রত্যেক বোলারকে অন্তত তিনটে পরিকল্পনা নিয়ে নামতে হবে। প্রথম পরিকল্পনা কাজে না দিলে দ্বিতীয় পরিকল্পনায় চলে যেতে হবে। সেটা কাজে না দিলে তৃতীয় পরিকল্পনা। কোনও না কোনও পরিকল্পনা নিশ্চয়ই কাজে দেবে।”

এখানেই না থেমে শামি বলেন, “হার্দিক দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ ওভারে ৪১ রান দিয়েছে। মাত্র একটা উইকেট পেয়েছে। ও অনেক রান দিয়েছে। প্রতি ওভারে ২০ রানের বেশি দেওয়ায় দল চাপে পড়েছে। সেই কারণেই মুম্বই খুব ভাল ব্যাট করার পরেও রান তাড়া করতে পারেনি। ১০ রানে ওদের হারতে হয়েছে। হার্দিক একটু ভাল বল করলে দল হয়তো জিতত।”

আরও পড়ুন- দ্বিতীয়বার কি বাবা হতে চলেছেন ধোনি? সাক্ষীর পোস্ট ঘিরে জল্পনা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...