Friday, June 26, 2026

ধোনি ধোনি চিৎকারে বিরক্ত হতে জাদেজা, বললেন তাঁরই এক সতীর্থ

Date:

Share post:

ধোনি ধোনি চিৎকারে বিরক্ত হতেন রবিন্দ্র জাদেজা। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন তাঁর চেন্নাই সুপার কিংসের সতীর্থ অম্বাতি রায়ডু। মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকলে সব সমর্থকরা তাঁর জন্যই গলা ফাটান। চলতি আইপিএলেও দেখা গিয়েছে ধোনির সমর্থন। ভারতের যে মাঠেই চেন্নাই খেলতে গিয়েছে, গ্যালারি ভরিয়েছেন হলুদ জার্সি পরা সমর্থকেরা। ধোনি মাঠে নামলে চিৎকারে কান পাতা দায় হয়েছে। আর এতেই নাকি প্রথমে বিরক্ত হতে জাদেজা। রায়ডু জানিয়েছেন, চেন্নাইয়ে খেলার সময় তাঁর অনেক বার মনে হয়েছে, সমর্থকদের একটা বড় অংশ দলকে নয়, ধোনিকে সমর্থন করেন।

এই নিয়ে রায়ডু এক সাক্ষাৎকারে বলেন, “ যদি আমি বা জাদেজা চার-ছক্কা মারতাম তখনও দর্শকরা চুপ থাকত। আমার আর জাদেজার সেটা অনেক বছর ধরে মনে হয়েছে। আমি বিশ্বাস করি, ওরা প্রথমে ধোনির ভক্ত। তার পরে চেন্নাইয়ের সমর্থক। জাদেজা বিরক্ত হয়ে যেত। কিন্তু কিছু করতে পারত না। মুখ বুজে সহ্য করতে হত।”

ক্রিকেট সমর্থকরা মনে করছেন এটাই ধোনির শেষ বছর। চলতি বছর দলকে নেতৃত্ব দিচ্ছেন না তিনি। নেতৃত্ব থেকে সরে দাড়িয়েছেন ধোনি। দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড।

আরও পড়ুন- অবশেষে গললো বরফ, রাহুলকে নৈশভোজে ডাকলেন গোয়েঙ্কা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...