Monday, April 6, 2026

পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, রিক্সা টানলেন মদন মিত্র

Date:

Share post:

দেশজুড়ে জ্বালানির (Fuel) লাগাতার মূল্যবৃদ্ধি (Price Hike) এখন রোজ নামচা। অন্যান্য মেট্রো শহরের মতো লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের ( Petrol-Disel)দাম। কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই। নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের সৌজন্যে জ্বালানির এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরব হলেন তৃণমূলের (TMC) ডাকাবুকো নেতা তথা বিধায়ক (MLA) মদন মিত্র (Madan Mitra)।

আজ, শনিবার জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের উদাসীনতার বিরুদ্ধেই এবার অভিনব প্রতিবাদে রাস্তায় নামলেন মদন মিত্র। প্রতিবাদের অঙ্গ হিসেবে রাজ্যের
প্রাক্তন পরিবহণ মন্ত্রী ধরা দিলেন রিকশাওয়ালা রূপে! তিলোত্তমার ভিড় রাস্তাতেই রিকশাওলাকে সিটে বসিয়ে টানলেন রিকশা টানলেন মদন।

প্রকৃত রিকশাওয়ালাকে শুরুতেই নতুন পোশাক উপহার দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তারপরই তাঁকে রিকশায় বসিয়ে নিজের অনুগামীদের পাশে নিযে টানেন হাতরিকশা।

কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদ করতে গিয়ে মদন মিত্র বলেন, “গাড়িতে পেট্রোল-ডিজেল ভরতে গেলেই তো হাতে ছেঁকা লাগার জোগাড়। জ্বালানির দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, তাতে এই রিকশাই ভরসা আমজনতার। সেই কারণেই এমন প্রতীকী পদক্ষেপ।”

প্রসঙ্গত, দেশের অন্য অনেক শহরের মতো কলকাতাও পেট্রোলের দামে সেঞ্চুরি হাঁকানোর পথে। শনিবার শহরে লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৭.৯৭ টাকা। একলিটার ডিজেলের দাম ৯১.৫০ টাকা। করোনা মহামারি আবহে নাজেহাল রাজ্যবাসী। বহু মানুষ চাকরি হারিয়েছেন। কারও ব্যবসা বন্ধ হয়েছে। তার উপর জ্বালানির লাগাতার দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

আরও পড়ুন:বাবুলের নামে নিখোঁজ পোস্টার আসানসোলে, সোশ্যাল মিডিয়ায় পাল্টা তোপ সাংসদের

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...