Tuesday, March 17, 2026

রামমন্দির ও অযোধ্যা আধুনিকীকরণের কাজের অগ্রগতি জানতে মোদি -যোগী বৈঠক

Date:

Share post:

শুধু রামমন্দির (Ram Mandir) নয়, রাম জন্মভূমি অযোধ্যার (Ayodhya) আধুনিকীকরণের (modernization) কাজ চলছে। আর সেই কাজ কতটা কী এগলো, কোথায় থমকে গিয়েছে সেসব নিয়ে পর্যালোচনা করতে শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে( chief minister of Uttar Pradesh Yogi Adityanath) নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)।

গত কয়েক বছর ধরেই অযোধ্যার আধুনিকীকরণ, সড়ক, রেলপথ, বিমানবন্দর ও পরিকাঠামোগত বিবিধ উন্নয়নের পরিকল্পনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনায় চূড়ান্ত অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার।

করোনা আবহে এখন রাজধানীতে বসেই গোটা দেশের উন্নয়নের উপর কড়া নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো দি (Narendra Modi)। অযোধ্যায় প্রস্তাবিত উন্নয়নের কাজ কতদূর এগোল, তা জানতে এ দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেেন, “অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির যে প্রস্তাব দিয়েছিল উত্তর প্রদেশ সরকার, তাতে অনুমতি দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে এই কাজের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রের তরফে ২৫০ কোটি টাকা দেওয়া হবে।”

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এ দিন বিমানবন্দর, সড়ক ও রেলপথ সহ জেলার সামগ্রিক উন্নয়নের হাল-হকিকত জানতে চান মোদি। আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবার ব্যাপারে ১০০ শতাংশ কাজ সেরে ফেলাকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই করোনাকালে গঙ্গায় মৃতদেহ ভেসে ওঠা থেকে শুরু করে সামগ্রিক করোনা পরিস্থিতির মোকাবিলায় যোগী সরকারের নানা গাফিলতিতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। পরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনঘন বৈঠকের পর পারস্পারিক সম্পর্কে উন্নতি হয়েছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...