Saturday, March 28, 2026

রাষ্ট্রপতির কনভয়ের জন্য পথ আটকানোয় মৃত্যু মহিলার! ক্ষমা চাইল যোগীর পুলিশ

Date:

Share post:

রাস্তা দিয়ে যাচ্ছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram nath Kovind) কনভয়। তাই রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছিল পুুলিশ। যানজটের কারণে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে পথেই মৃত্যু হল এক মহিলার।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের গ্রামের বাড়িতে যাওয়ার দিনেই এমন মর্মান্তিক অভিযোগ উঠল কানপুরে৷ অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে পুলিশের তরফ থেকে মৃতের পরিবারের কাছে দুঃখপ্রকাশ করা হয়ে। শুধু তাই নয়, কানপুর পুলিশের প্রধানকে ফোন করে রাষ্ট্রপতি নিজে দুঃখপ্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে।

কানপুর দেহাত জেলায় তাঁর আদি বাড়ি বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তিন দিনের উত্তর প্রদেশ সফরে শুক্রবার রাতে ট্রেনে প্রথমে কানপুর পৌঁছন সস্ত্রীক রামনাথ কোবিন্দ। প্রথমে কানপুর শহরের লাগোয়া কানপুর দেহাত জেলায় নিজের গ্রামের বাড়িতে যান তিনি।

অন্যদিকে, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কানপুর শাখার (Kanpur chapter of the Indian Association of Industries) প্রধান ৫০ বছরের বন্দনা মিশ্র (Vandana Mishra)। সদ্য কোভিড থেকে সুস্থ হয়েছেন তিনি। তাঁকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিজনরা। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল রাষ্ট্রপতির কনভয়। বন্দনার গাড়ি আটকায় পুলিস। রাস্তায় দীর্ঘক্ষণ গাড়ির সারি থাকায় হাসপাতালে তাঁকে নিয়ে যেতে দেরি হয়। চিকিৎসকরা বন্দনাকে মৃত ঘোষণা করেন।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করে কানপুর পুলিশের তরফে পুলিশ প্রধান অসীম অরুণ টুইট করে লেখেন, “বন্দনা মিশ্রার মৃত্যুর কারণে আমি নিজের ও কানপুর পুলিশের তরফে ক্ষমাপ্রার্থী’। এছাড়াও রাষ্ট্রপতি নিজেও এই বিষয়টি জানতে পেরে বিচলিত হয়ে পড়েছেন বলে তিনি জানান। অপর একটি টুইটে লেখেন, ‘মাননীয় রাষ্ট্রপতি পুলিশ কমিশনার ও জেলাশাসককে ফোন করে গোটা ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। আধিকারিকরা যেন ব্যক্তিগতভাবে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাঁর শোকবার্তা জানান, তার নির্দেশও দিয়েছেন।’

আরও পড়ুন- বাংলায় রাজনীতির পালাবদল ও কংগ্রেসের পতন: অজন্তা বিশ্বাসের গবেষণায় ইতিহাসের দলিল

 

Related articles

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...