জামিন হল না সন্দীপসহ আরজি কর 'আর্থিক বেনিয়ম' মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও তাঁর সঙ্গীদের জামিনের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর সোমবার এই আবেদন খারিজ করেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ। এদিন বিচারপতি জানান, তদন্তের এই পর্যায়ে সন্দীপ ঘোষ, আফসার আলি খান, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডেকে জামিন দেওয়া সম্ভব নয়।
Sponsored

সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ থাকাকালীন তাঁর বিরুদ্ধে আরজি করের ডেপুটি সুপারের অভিযোগ করেন, তিন বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের মধ্যে দুর্নীতি চালান সন্দীপ। অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডারে আর্থিক কারচুপি করেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ। সরকারি নিয়ম না মেনে নিজের 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী ও পরিচিতদের মধ্যে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় বাকিদের। আরও পড়ুন: তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লো কত!
এই মামলায় গত ২ সেপ্টেম্বর প্রথম গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সিবিআই জেরার পর গ্রেফতার করা হয় আফসার আলি, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, আরজি করের হাউস স্টাফ আশিস পাণ্ডেকে। সিবিআই গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে এই পাঁচজনের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছে। এদিন জামিনের আবেদন করা হলেো তা খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
