Monday, April 6, 2026

সাতসকালেই জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ,ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Date:

Share post:

সাতসকালেই বিস্ফোরণ! রবিবার ভোরে জম্মু বিমানবন্দরে আচমকা বিকট শব্দে তীব্র বিস্ফারণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছে বম্ব স্কোয়াড।বিমানবন্দরের টেকনিক্যাল অংশে বিস্ফোরণ কী থেকে ঘটেছে, এর পেছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।এর আগে শনিবার রাত দুটো নাগাদ জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল অংশ থেকে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় আহত হয়েছেন দুইজন।

রবিবার সকাল সাতটা নাগাদ জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল স্পেস থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা যায়। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে।

জম্মু বিমানবন্দরের মোট দুটি অংশ রয়েছে। একটিতে সাধারণ যাত্রীরা যাতায়াত করেন, অপর অংশটি ভারতীয় বায়ুসেনার।  গতকাল রাতেই বায়ুসেনার টেকনিক্যাল অংশ থেকেই পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রশাসনের শীর্ষকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আধিকারিকরা জঙ্গিহানার সম্ভাবনা উড়িয়ে দিলেও দুর্ঘটনা বা নাশকতার ঘটনা ঘটতে পারে বলেই সূত্রের খবর। গতকালই শ্রীনগরে গ্রেনেড হামলাও হয়। তবে এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...