Monday, April 6, 2026

কামারহাটির বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ১৪টি তাজা বোমা

Date:

Share post:

বন্ধ ফ্ল্যাটের তালা খুলতেই উদ্ধার হল তাজা বোমা। শনিবার ভোররাতে কামারহাটির আনোয়ার বাগান থেকে উদ্ধার করা হয় ১৪টি তাজা বোমা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় কামারহাটি এলাকায়। বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও।

শনিবার গভীর রাতে আনোয়ার বাগান এলাকায় ফ্ল্যাটের ভাড়াটে ফ্ল্যাটের তালা খুলতে গিয়ে দেখেন সেখানে অন্য তালা ঝুলছে। এরপর প্রতিবেশীদের বিষয়টি জানাতেই তাঁরা দরজার তালা ভেঙে ঘরে ঢোকেন। প্রতিবেশীরা জানান, ঘরে ঢুকে তাঁরা দেখেন ঘরের মধ্যে বালতিতে এবং ব্যাগে বোমা রয়েছে। এরপরই তড়িঘড়ি স্থানীয় বেলঘড়িয়া থানায় খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তানিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...