Friday, June 26, 2026

তিরন্দাজি বিশ্বকাপে স্টেজ থ্রি ইভেন্টে সোনা জিতল ভারতীয় মহিলাদের রিকার্ভ দল

Date:

Share post:

তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) আবারও সোনা জয় ভারতের। স্টেজ থ্রি ইভেন্টে রবিবার সোনা জিতল ভারতীয় মহিলাদের রিকার্ভ দল। এর আগে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতেছেন অভিষেক বর্মার। শনিবার পুরুষদের কমপাউন্ড ইভেন্টের ফাইনালে জেতেন তিনি।

মহিলাদের রিকার্ভ দলে রয়েছেন দীপিকা কুমারি (Deepika Kumari), কমলিকা বারি (Komalika Bari) এবং অঙ্কিতা ভকত (Ankita Bhakat)। এদিন তারা ফাইনালে মেক্সিকোকে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন।

বিশ্ব আর্চারির পক্ষ থেকে এদিন টুইটারে লেখা হয়, “প্যারিসে সোনা পেল ভারত।” তবে এই জয় পেলেও টোকিও অলিম্পিক্সে যাওয়া হচ্ছে না ভারতীয় মহিলা রিকার্ভ দলের। গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত হওয়া টোকিও গেমসের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন:প্রশ্ন পছন্দ না হওয়ায় সাংবাদিক সম্মেলন ছেড়ে বেড়িয়ে গেলেন বেল

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...