Saturday, April 4, 2026

গুলজার সাহেবকে বই দিতে গিয়েই সমালোচনার মুখে পড়লেন নীনা গুপ্তা, কেন জানেন?

Date:

Share post:

সদ্য প্রকাশিত হয়েছে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার আত্মজীবনী ‘সচ কহু তো’। তাই বইয়ের প্রচারে আপাতত ব্যস্ত তিনি। সম্প্রতি নিজের আত্মজীবনীর একটি কপি বর্ষীয়ান পরিচালক তথা গীতিকার গুলজারকে উপহার হিসাবে দিতে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা। গুলজারের সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু সেখানে নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু কেন?

গুলজারের ‘বসরা’-র বাড়িতে অভিনেত্রী শর্টস পরে যান। নীনার পরনে ছিল, আকাশি রঙের ফ্লোরাল প্রিন্টেড শার্ট, আর শর্টস। আর গুলজার সাহেবের পরনে ছিল চিরাচরিত সাদা কুর্তা পাজামা। অস্কারজয়ী গীতিকার নিজের বাড়ির সামনে দাঁড়ালে তাঁর হাতে বইটি তুলে দেন নীনা। পাপারাৎজির অনুরোধে ছবিও তোলেন তাঁরা। সেই ভিডিয়োটিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নীনা গুপ্তা (Neena Gupta)। ক্যাপশানে লিখেছেন, ”ভালো লাগার সঙ্গে নার্ভাসও লাগছে, বইটা পড়ে কেমন লাগবে?”

ভিডিয়োটি নেটাগরিকদের সামনে আসতেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। গুলজারের মতো ব্যক্তিত্বের সামনে কী করে অভিনেত্রী এমন পোশাক পরে যান, তা নিয়ে তোলপাড় নেটদুনিয়া। কেউ আবার লিখেছেন নীনার শাড়ি পরে যাওয়া উচিত ছিল। কেউ বলেছেন বয়স অনুযায়ী পোশাক পরা উচিত ছিল নীনার। তবে নেটিজেনদের সমালোচনায় মুখ খোলেননি অভিনেত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...