Saturday, June 13, 2026

সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে বাংলাদেশে লকডাউনে বিধিনিষেধের কড়াকড়ি

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ফের দেশে কঠোর বিধিনিষেধ জারি করল। আগামীকাল সোমবার থেকে দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ থাকবে দোকানপাট ও ব্যবসাকেন্দ্র।

রবিবার হাসিনা সরকার এক নতুন
নির্দেশনামা জারি করেছে ।

১) সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

২) সব শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরণের বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৩) খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এসব হোটেল-রেস্তোরাঁ শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। সেখানে বসে কেউ খেতে পারবেন না।
৪)সরকারি-বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।

নির্দেশনামায় আরও বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশে কোভিড-মৃত্যু হয়েছে ১০৮টি। গত বছরের  পরে একদিনের মৃত্যুর হিসেবে এই সংখ্যাটা যথেষ্টট ভয়ের। তাই সরকার এই লকডাউন জারি করছে। যারা এই নির্দেশ অমান্য করবেন, তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...