Monday, April 6, 2026

স্বস্তি দিয়ে ফের ৫০ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ

Date:

Share post:

চিন্তা কমিয়ে দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন করোনা রোগীর।

এদিকে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়ার ধারা অব্যাহতই রয়েছে। দেশে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। তবে এরমধ্যেই চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ। দেশের একাধিক রাজ্যে নতুন এই প্রজাতিতে আক্রান্ত হয়েছেন অনেকেই। বিশেষজ্ঞরা মনে করছেন, ডেল্টা প্লাস প্রজাতিই দেশে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আসবে। তাই এই প্রজাতিকে রুখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা। সেইসঙ্গে চলছে টীকাকরণও। যদিও রবিবার খুব কম সংখ্যক মানুষই টীকা পেয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মাত্র ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮ জন টিকা পেয়েছেন ।এইনিয়ে দেশে মোট ৩২ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...