Wednesday, April 8, 2026

পুলিশি- তদন্তে স্থগিতাদেশের আর্জি নিয়ে ভ্যাকসিন- কাণ্ডে নতুন মামলা হাইকোর্টে

Date:

Share post:

কসবার ভুয়ো ভ্যাকসিন- কাণ্ডে ফের জনস্বার্থ মামলা হলো হাইকোর্টে। সোমবার এই মামলা দায়ের করেছেন বিজেপি যুবমোর্চার রাজ্য সহ- সভাপতি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি৷ গোটা ঘটনার CBI- তদন্ত দাবি করার পাশাপাশি কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। হলফনামায় বলা হয়েছে, ভুয়ো-ভ্যাকসিন কাণ্ড এবং অভিযুক্ত দেবাঞ্জন দেব সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক৷

 

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ড নিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে দু’টি জনস্বার্থ মামলা৷ সোমবার একই আর্জির ভিত্তিতে রুজু হলো আরও এক মামলা৷ ইতিমধ্যেই দাখিল করা দু’টি মামলাতেও ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের CBI তদন্ত অথবা কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে৷

 

অন্যদিকে, এদিনই হাইকোর্টে তাপস মাইতি নামে এক আইনজীবী এক মামলা দাখিল করে রায়গঞ্জ হাসপাতালে ২০ কোটি টাকার কিট চুরির তদন্তের দাবি করেছেন স্বাধীন সংস্থাকে দিয়ে৷ একইসঙ্গে, রাজ্যে জরুরি ওষুধ বন্টন ও ব্যবহারেও তদন্ত দাবি করা হয়েছে৷

চলতি সপ্তাহেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের এই মামলার শুনানি হতে পারে৷

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...