Friday, April 3, 2026

গতবছরই থানায় বসে মুচলেকা দেয় ভুয়ো IAS দেবাঞ্জন, তাও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ উঠছে প্রশ্ন

Date:

Share post:

এক বছর তিন মাস আগে থানায় বসে মুচলেকা দিয়েছিল ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে জড়িত দেবাঞ্জন দেব। জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে দেবাঞ্জনের বিরুদ্ধে সল্টলেক সেক্টর ফাইভের ইলেক্টনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী জানিয়েছিল, সরকারি চাকরি দেওয়ার নামে তাঁর সঙ্গে প্রতারণা করেন দেবাঞ্জন। সেই অভিযোগের ভিত্তিতে দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদও করেছিল পুলিশ। তারপরই দেবাঞ্জনের বাবা-মাও জানতে পারেন সে আইএএস নয়।

জানা গিয়েছে, ইলেক্টনিক্স কমপ্লেক্স থানায় বসেই পুলিশকে একটি মুচলেকা দেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব। জানা যাচ্ছে, সেখানে তিনি স্বীকার করেন, তিনি I&CA দফতরে চাকরি দেওয়ার নামে অরূপ দাসকে ভুয়ো নিয়োগপত্র পাঠিয়েছেন। দেবাঞ্জন ওই চিঠিতে জাল সই এবং জাল সরকারি স্ট্যাম্প ব্যবহার করেছে। জানা গিয়েছে, দেবাঞ্জন কোনও IAS অফিসারও নন তাও মুচলেকায় লিখেছিল। এখন প্রশ্ন উঠেছে, ২০২০ সালেই যখন পুলিশ জানতে পারে যে দেবাঞ্জন আইএএস নয় কেন তাহলে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি?

আরও পড়ুন-পাক্কা চিটিংবাজ: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বলছে IAS হওয়ার কোনও যোগ্যতাই ছিল না দেবাঞ্জনের

সোমবার নবান্নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেবাঞ্জনের মতো ঠকবাজের নাম উচ্চারণ না করে জালিয়াত বলা উচিত। তিনি বলেন, দেবাঞ্জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি এও বলেন, এই ঘটনায় পুলিশ ও পুরসভা নিজেদের দায় এড়াতে পারে না।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...