Saturday, June 20, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী, মামলার তথ্য চেয়ে পাঠাল ইডি

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন দেবাঞ্জনের খুড়তুতো দাদা, কাঞ্চন দেব (Kanchan Deb)। পুলিশের দাবি, নাকতলার বাসিন্দা ছিলেন কাঞ্চন। তিনিই দেবাঞ্জনের অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড ছিলেন। তাঁকে কলকাতা পুরসভার কন্ট্রোলিং অফিসার হিসেবে পরিচয় দেওয়া হত। কাঞ্চন অনেক আগে থেকেই জানতেন দেবাঞ্জন আদতে IAS নন। দেবাঞ্জনের প্রতারণা কাণ্ডের কাঞ্চনও যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের।
এছাড়াও ভ্যাকসিন কাণ্ডে আরও একজনকে গ্রফতার করেছে পুলিশ। ধৃত শরৎ পাত্রও দেবাঞ্জনের আরেক সহযোগী ছিলেন বলে দাবি পুলিশের। তিনি তালতলা এলাকার এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন। সেখানেই ইঞ্জেকশন দিতে শিখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পগুলিতে ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine) দিতেন।
এদিকে দেবাঞ্জন মামলায় তথ্য চেয়ে পাঠাল ইডি। ক’টি এফআইআর দায়ের হয়েছে দেবাঞ্জনের নামে, তা জানতে চাইতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বছর ডিসেম্বর মাস থেকে ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা, দেবাঞ্জন দেব (Debanjan Deb) একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন। এজেন্সিতে সমস্ত ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। কসবার অফিসেও এজেন্সির সিকিউরিটিরা যান। কিন্তু ২ মাস পরই ওই এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেন দেবাঞ্জন। যদিও একজন দেহরক্ষীকে রেখে দিয়েছিলেন বলে দাবি পুলিশের। গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ৬৫ হাজার টাকায় অফিস ভাড়া নেন তিনি।
এনিয়ে গতকালই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “সব নকল করেছে সে। সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। আমি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে কোনও অজুহাত দেখানো যাবে না। যাঁরা তাঁকে সাহায্য করেছে তাঁরাও রেহাই পাবেন না। এই বিষয়ে আমরা সব ধরনের কড়া পদক্ষেপ নিতে তৈরি। যাঁদের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সকলের নাম জোগাড় করা হয়েছে। স্বাস্থ্য দফতর তাঁদের শরীরের দিকে নজর রাখছে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...