Friday, April 3, 2026

উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে নামতে পারে ধস, জারি সতর্কতা

Date:

Share post:

রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করতেই ঝোড়ো ব্যাটিং করছে বর্ষা। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় লাগাতার বৃষ্টিতে জেরবার হয়ে পড়েছিল সাধারণ মানুষ। এবার প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গও। আগামীকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহভর বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরঙ্গে বেশ কিছুদিন একটানা এই বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিপাতের কারণে ধসও নামতে পারে বলে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি নীচু এলাকাগুলি ভাসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের বিস্তির্ণ এলাকায়। অতি ভারী বৃষ্টি থেকে রেহাই পাবে না মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় নীচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জলস্তরও।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে।

ও। আগামীকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহভর বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরঙ্গে বেশ কিছুদিন একটানা এই বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিপাতের কারণে ধসও নামতে পারে বলে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি নীচু এলাকাগুলি ভাসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের বিস্তির্ণ এলাকায়। অতি ভারী বৃষ্টি থেকে রেহাই পাবে না মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় নীচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জলস্তরও।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...