Wednesday, March 18, 2026

১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ, জানাল আইসিসি

Date:

Share post:

১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ছেলেদের টি-২০ বিশ্বকাপ( t-20 world cup)। মঙ্গলবার জানিয়ে দিল আইসিসি( icc)। ফাইনাল হবে  ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে এই টুর্নামেন্ট। প্রথমে ভারতের হওয়ার কথা থাকলেও, করোনার কারণে আমিরশাহি এবং ওমানে সরিয়ে নিয়ে যাওয়া হয় টি-২০ বিশ্বকাপ।

এদিন আইসিসির সিইও জিওফ অ‍্যালার্ডাইস বলেন,” আমাদের মূল লক্ষ্য ছিল টি-২০ বিশ্বকাপ সুরক্ষিতভাবে আয়োজন করা। যদিও আমরা হতাশ হয়েছি এই টুর্নামেন্ট ভারতে করতে না পেরে। তবে আমরা এই ইভেন্ট এমন একটি দেশে আয়োজন করছি, যেখানে বহু-দেশীয় ইভেন্ট আয়োজন ও জৈব-সুরক্ষিত পরিবেশ হিসেবে প্রমাণিত। আমরা বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের সাথে কাজ করছি যাতে দর্শকরা ক্রিকেটের অসাধারণ একটি দৃশ্য দেখতে পায়।”

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বিসিসিআই মুখিয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য। আরব আমিরশাহি এবং ওমানে আয়োজন করা হবে টি-২০ বিশ্বকাপ। ভারতে আয়োজন করতে পারলে আরও খুশি হতাম। তবে দেশের করোনা আতিমারি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেই কারণে আরব আমিরশাহি এবং ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

এদিকে আমিরশাহি ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি বলেন, “ভারতীয় বোর্ড এবং আইসিসি আমাদের ওপর বিশ্বাস রাখায় আমরা গর্বিত। সুস্থ ভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি বলেন, “টি-২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য ওমানকে বেছে নেওয়া দেশের জন্য বড় মুহূর্ত। ”

আরও পড়ুন:দীপক টাংরিকে সই করাল এটিকে মোহনবাগান

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...