Wednesday, June 24, 2026

করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে- কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে কত টাকা সাহায্য দেওয়া হবে, সেই অঙ্ক ঠিক করার জন্য কেন্দ্রীয় সরকার গাইডলাইন (Guide Line) তৈরি করুক। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। করোনায় মৃতদের আর্থিক সাহায্য সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছিল, করোনায় অনেকের প্রাণহানি হয়েছে। এত পরিবারকে লক্ষ লক্ষ টাকা সাহায্য দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বুধবারের শুনানিতে শীর্ষ আদালত নির্দেশ দেয়, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর যেন টাকার অঙ্কটা ঠিক করে নেয়। টাকার অঙ্ক কত হবে, কী ভাবে তা স্বজনহারা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে, তার রূপরেখা ৬ সপ্তাহের মধ্যে ঠিক করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, মৃতদের পরিবারকে সাহায্য দেওয়া বাধ্যতামূলক। টাকা না দিলে মনে করা হবে কেন্দ্রীয় সরকার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। শীর্ষ আদালত জানায়, “আমরা ৪ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া পক্ষে ছিলাম। পরে বিচার-বিবেচনা করে সরকারের হাতেই দায়িত্ব ছাড়ছি। তারাই ঠিক করুক, কত টাকা করে সাহায্য দিতে পারবে”। তবে, এ বিষয়ে খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থান-এই দিকগুলিতে নজর রাখা জরুরি।

সরকারের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিচারপতিরা বলেন, “বিশ্বের কোনও দেশের সরকারের কাছেই অফুরন্ত টাকা নেই। ৪ লক্ষ টাকা করেই সাহায্য দিতে হবে, এই নির্দেশ দেওয়া হচ্ছে না। পরিস্থিতি বিচার করে কেন্দ্রকেই আর্থিক সাহায্যের অঙ্ক নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ৪ দুঁদে পুলিশ অফিসার! কারা জানেন?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...