Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ৪ দুঁদে পুলিশ অফিসার! কারা জানেন?

Date:

Share post:

রাজ্য পুলিশের (State Police) চার পুলিশ আধিকারিককে তাঁদের দক্ষতার জন্য পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার। দক্ষ ও ভালো তদন্তকারী অফিসার হিসেবে মুখ্যমন্ত্রী পদক (CM Medel) দেওয়া হবে এই চার দুঁদে অফিসারকে। তার মধ্যে অন্যতম হলেন গৌতম ঘোষাল, তিনি সিআইডির (CID) ডিসিপি র‌্যাঙ্ক পদমর্যাদার অফিসার। পাশাপাশি, “লাইফটাইম এক্সিলেন্স” সম্মান দেওয়া হচ্ছে তদন্তকারী অফিসারে জন্য।

অন্যদিকে, সিআইডির ইন্সপেক্টর সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়কে সিআইডির মধ্য থেকে সবথেকে সেরা তদন্তকারী অফিসারদের জন্য সম্মান দেওয়া হচ্ছে। হেমন্ত কুমার শর্মাকেও বিভিন্ন পুলিশ কমিশনারেটে থেকে সবথেকে সেরা তদন্তকারী অফিসার হিসেবে সম্মান দেওয়া হবে। একইরকমভাবে সম্মান দেওয়া হবে শ্যামল কুমার মন্ডল নামে এক অফিসারকেও।

তবে বর্তমান করোনা পরিস্থিতির জন্য কোনও অনুষ্ঠান করে নয়, প্রত্যেকটি ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের মত অনুষ্ঠান করে অফিসারদের হাতে সার্টিফিকেট পদক দেওয়ার জন্য।

আরও পড়ুন:সংস্থার গোপন খবর জেনে শেয়ারবাজারের লেনদেন আটকাতে তৎপর সেবি

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...