Saturday, June 20, 2026

সিভিসি কোড দেখে ভ্যাকসিন নেবেন, রাজ্যবাসীকে সাবধান করলেন ফিরহাদ

Date:

Share post:

ভুয়ো টিকাকরণ (to avoid fake vaccination) এড়াতে ভ্যাকসিন নেওয়ার আগে রাজ্যবাসীকে সিভিসি নম্বর (CVC code) দেখে নেওয়ার জন্য অনুরোধ করলেন ফিরহাদ হাকিম (firhad Hakim)। এই সিভিসি কোড কি? যে টিকাকরণ শিবির গুলি কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালে(co win portal) নথিভুক্ত, তাদের একটি নির্দিষ্ট নম্বর রয়েছে। এই নম্বর বা কোডই হল সিভিসি। কো-উইন পোর্টালে স্লট বুক করলে বা পুরসভার স্লট বুকিং নম্বরে এসএমএস করলে এই সিভিসি নম্বর দিয়ে দেওয়া হবে। কোনও ক্যাম্পের সিভিসি নম্বর না থাকলে সেখানে টিকা না নেওয়ার পরামর্শ দেন ফিরহাদ।

ফিরহাদ এদিন বলেন, রাজ্যে সত্যিই ভ্যাকসিনের আকাল চলছে। যখনই ভ্যাকসিন আসবে তখনই নাগরিকদের দিয়ে দেওয়া হবে । রাজ্য স্বাস্থ্য সচিবের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হচ্ছে। তবে আগামিকাল ১ লা জুলাই, ডক্টরস ডে উপলক্ষে সবকটি ভ্যাক্সিনেশন সেন্টারে টিকা প্রদান বন্ধ থাকবে। তবে শুক্রবার যদি ভ্যাকসিন চলে আসে তবেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আগামী সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...