Saturday, June 27, 2026

সিকিম ও ভুটানে প্রবল বৃষ্টি, তিস্তা-জলঢাকায় হলুদ সর্তকতা জারি

Date:

Share post:

সিকিম ও ভূটানে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তার জেরে তিস্তা ও জলঢাকা নদীতে জলস্ফীতি। টানা বৃষ্টিতে ফুসছে তোর্সা নদীও। হলুদ সংকেত জারি হয়েছে নদীতে৷ মাথাভাঙ্গার সুটুঙ্গা ও মানসাই নদীতে জল বেড়ে বিপত্তি। নদীতে ব্যাপক স্রোত৷ নদী লাগোয়া বাসিন্দারা দুশ্চিন্তায় আছেন। গত রাত থেকে ভারী বৃষ্টিতে নদীর জল বেড়েছে রায়ডাক নদীতেও। প্রশাসন সতর্ক ভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন।

 

এদিকে, বুধবার সকালে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে । ১৪২৯.৪৪ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে তিস্তা নদীতে মারাত্মক রকমের জলস্ফীতি হয়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় ( দেমহনী থেকে বাংলাদেশ) জারি করা হয়েছে হলুদ সংকেত।

 

একইসাথে ভূটানে বৃষ্টি অব্যাহত থাকায় জলঢাকা নদীতেও জলস্ফীতি হয়েছে। সেখানেও হলুদ সংকেত রয়েছে বলে জানা গেছে সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে ।

বুধবার দিনভর বৃষ্টিপাতের পরিমাণ :

 

১) জলপাইগুড়ি – ৩৭.৮০ মিলিমিটার

 

২) আলিপুরদুয়ার – ১১০.২০ মি মি

 

৩) কোচবিহার – ১১২.৬০ মি মি

 

৪) শিলিগুড়ি – ১০২.৪০ মি মি

 

৫) মাল – ২২০.৪২ মি মি

 

৬) হাসিমারা – ২০৫.০০ মি মি

 

৭) বানারহাট – ৩৪২.২৫ মি মি

 

৮) মাথাভাঙ্গা – ১৪৫.০০ মি মি

 

৯) তুফানগঞ্জ – ১০৮.৪০ মি মি

 

১০) ময়নাগুড়ি – ৬৯.০০ মি মি

 

 

 

সুত্র ফ্লাড কন্ট্রোল রুম

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...