Monday, April 6, 2026

গুরুতর অসুস্থ মুলায়ম সিং যাদব, হাসপাতালে চিকিৎসাধীন

Date:

Share post:

গুরুতর অসুস্থ সমাজবাদী পার্টির (Samajwadi party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। বুধবার দুপুরে তাঁকে হরিয়ানার মেদান্ত (medanta Hospital Haryana ) হাসপাতালে ভর্তি করানো হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তাঁর শরীর খারাপ ছিল। শরীরে বেশি অস্বস্তি অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে চিকিৎসকরা এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।

তবে বয়সজনিত কারণে এই অসুস্থতা বলে জানানো হয়েছে। চিকিৎসকরা নানা একাধিক পরীক্ষা করাতে দিয়েছেন বলেই জানা গিয়েছে। সেই রিপোর্ট এলেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্তে আসা যাবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে । তার পুত্র অখিলেশ যাদবও (Akhilesh Yadav) এ নিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলেননি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...