Friday, April 3, 2026

উত্তরবঙ্গের ৪০ নাবালক উদ্ধার উত্তরপ্রদেশে, আটক অভিযুক্তরা

Date:

Share post:

উত্তর দিনাজপুর ও লাগোয়া এলাকা থেকে কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার সময়ে ৪০ জন নাবালককে উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন রেল সূত্রের খবর, উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে আরপিএফ এবং রেলকর্মীদের সহায়তায় ওই নাবালকদের উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্ধার হওয়া নাবালকদের সঙ্গে থাকা ৪৪ জন ব্যক্তিকে আটক করেছে আরপিএফ। তাঁদের মধ্যে নাবালকদের কয়েকজনের অভিভাবক রয়েছেন বলে রেলের দাবি। তাঁদের জেরা করছে আরপিএফ।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে রওনা হওয়া কর্মভূমি এক্সপ্রেসে ওই নাবালকদের হদিস মেলে। ওই কর্মভূমি এক্সপ্রেস এনজেপি স্টেশন ছেড়ে লুধিয়ানা হয়ে অমৃতসর অবধি যায়। লুধিয়ানার কোনও কারখানায় নাবালকদের কাজে লাগানোর জন্য ওই নাবালকদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রেলরত্রী বাহিনী ও রেলের অফিসারদের বিষয়টি জানিয়ে মোরাদাবাদ স্টেশনে ওই নাবালকদের জেরা শুরু হয়। কথাবার্তায় অসঙ্গতি দেখে রেলরত্রী বাহিনী নাবালকদের উদ্ধার করে। একইসঙ্গে নাবালকদের যাঁরা নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন, সেই ৪৪ জনকে আরপিএফ আটক করে।

রাতে এই খবর ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের নানা এলাকায়। কারণ, উদ্ধার হওয়া নাবালকদের মধ্যে উত্তর দিনাজপুরের রামগঞ্জের সামুউল্লা, মুসারফ আলি, ইটাহারের লতিফুর শেখ, হেমতাবাদের জুলফিকার আলম ও রাজা আলি, কালিয়াগঞ্জের দীপক দাস, রায়গঞ্জের মহম্মদ অসুম ও মহম্মদ নাসিমের নাম রেলের কাটিহার ডিভিশন থেকে জানা গিয়েছে। ফলে, বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে স্থানীয় থানায় যোগাযোগ শুরু করেছেন। ওই নাবালকদের সত্যিই কাজের টোপ দিয়ে পাচার করা হচ্ছিল নাকি অভিভাবকরা কাজ করতে যাওয়ার সময়ে ছেলেদের নিয়ে যাচ্ছিলেন তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন- ‘দাবাং’ মহিলা পুলিশদের নাচের ভিডিও শেয়ার করলেন সায়নী

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...