Monday, April 6, 2026

কীভাবে পাবেন রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা? রইল পদ্ধতি

Date:

Share post:

স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, নবান্নে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব, দেশের ভবিষ্যত। তাঁদের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, তার জন্য এই প্রকল্প”।

এক নজরে দেখে নেওয়া যাক কী আছে প্রকল্পে:

১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা

• স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারেন্টার হবে রাজ্য সরকার

• দশম শ্রেণির পর থেকে যেকোনো ধরনের উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হবে

• ৪০ বছর পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে

• ঋণ শোধ করে দেওয়ার জন্য সময়সীমা ১৫ বছর, সেখানে সুদ মাত্র ৪ শতাংশ

• একসঙ্গে বা প্রয়োজন মতো সর্বাধিক ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন পড়ুয়ারা

• কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপ কেনার জন্যেও এই কার্ডে ঋণ দেওয়া হবে

তার জন্য https://www.wb.gov.in/-এর পোর্টালে ঢুকে ক্লিক করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লিঙ্কে। সরাসরি ওই পোর্টালে ঢোকার URL হল https://wbscc.wb.gov.in/। যে কোনও প্রয়োজনে টোল ফ্রি এই নম্বর ১৮০০১০২৮০১৪ ফোন করা যাবে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ১০০ জনকে আইএএস এবং আইপিএস প্রস্তুতির জন্য বাছা হয়েছে। তারা বিনামূল্যে রাজ্য সরকারের ইনস্টিটিউট থেকে শিক্ষা পাবেন, স্টাইপেন্ডও পাবেন। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে আরও ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...