Saturday, April 4, 2026

করোনার গতি রুখতে সপ্তাহে একদিন বাজার বন্ধের সিদ্ধান্ত হাওড়া পুরসভার

Date:

Share post:

করোনার সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে কার্যত লকডাউন বিধি চালু করেছে রাজ্য সরকার। এর ফলও মিলেছে। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। তবে হাওড়ার করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। যে কারণে এবার হাওড়া পুরসভা তরফ থেকে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার গতি রুখতে সপ্তাহে একদিন বাজার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা।বৃহস্পতিবার থেকেই কার্যত সপ্তাহে একদিন হাওড়ার বাজার বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

সপ্তাহের একটি নির্দিষ্ট দিনেই বন্ধ রাখা হবে বাজার। হাওড়ার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পুরনিগম এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা একটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে প্রতি সপ্তাহে একদিন করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার দাশনগর, ডোমজুড় এবং বালি এলাকার সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বোটানিকাল গার্ডেনের বাজার খোলা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবার লিলুয়া ও ব্যাঁটরার সব বাজার বন্ধ থাকবে। রবিবার বেলুড় ও চ্যাটার্জি হাটের বাজার, সোমবার সাঁকরাইল এবং শিবপুরের বাজার বন্ধ রাখতে হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সাঁতরাগাছি এবং হাওড়ার বাজার বন্ধ থাকবে বলে জানিয়েছে পুরসভা।

বুধবার জগাছা এবং গোলাবাড়ি এলাকার বাজার বন্ধ রাখা হবে। পুরনিগম প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় বৈঠক শেষে জানিয়েছেন, পুরসভার এই নির্দেশ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট এলাকায় বাজার বন্ধের নির্দেশ উপেক্ষা করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...