Friday, April 3, 2026

মধ্যবিত্তর হেঁসেলে টান! সাড়ে ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

Date:

Share post:

মধ্যবিত্তদের হেঁসেলে টান। ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। অতিমারি পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বাড়ায় স্বভাবতই মাথায় হাত মধ্যবিত্তদের।
কলকাতার পাশাপাশি রাজধানী, দিল্লিতেও গ্যাসের দাম বেড়েছে। দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ২৫ টাকা ৫০ পয়সা বেড়ে ৮০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা।
এর আগে এপ্রিল মাসে এলপিজি সিলিন্ডার প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়েছিল। দাম বেড়েছিল ফেব্রুয়ারি ও মার্চ মাসেও। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখ রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য সংশোধন করে। জুলাই-এর শুরুতেই তিনমাসের বিরতি দিয়ে সিলিন্ডার প্রতি সাড়ে ২৫ টাকা দাম বৃদ্ধি করল। অতিমারি পরিস্থিতিতে একেই কাজ হারিয়েছেন বহু মানুষ। তাঁর মধ্যে একদিকে জ্বালানি ও অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তদের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...