Friday, April 3, 2026

লক্ষ লক্ষ মানুষের পরিষেবা সহজলভ্য করেছে ‘ডিজিটাল ইন্ডিয়া মিশন’: নরেন্দ্র মোদি

Date:

Share post:

‘ডিজিটাল ইন্ডিয়া’র(digital India) ৬ বছর বর্ষপূর্তিতে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত একাধিক প্রকল্প থেকে যারা লাভবান হয়েছেন এদিন তাদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিল অনলাইন পড়াশোনা করা বেশ কয়েকজন শিশু ও তাদের শিক্ষকরা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির সুবিধা পেয়ে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন গোটা দেশে। লক্ষ লক্ষ মানুষের পরিষেবা সহজলভ্য করেছে ‘ডিজিটাল ইন্ডিয়া মিশন’।

করোনা পরিস্থিতির জেরে বিগত প্রায় দেড় বছর ধরে গৃহবন্দী মানুষ। পড়াশুনার ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়েছে। স্কুল-কলেজ বন্ধ থাকার জেরে ভরসা কেবল অনলাইন। বৃহস্পতিবারের এই বৈঠকে অনলাইনের মাধ্যমে পড়ুয়ারা কীভাবে পড়াশোনা চালাচ্ছেন তার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন শিশুদের পড়ার সময় যাতে কোনো বাধা না আসে এবং ডিজিটাল পদ্ধতিতে যাতে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হয় সে বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে। পড়ুয়াদের পাশাপাশি ডিজিটাল পদ্ধতির জেরে কৃষকরাও লাভবান হয়েছে বলে এদিন দাবি করেন প্রধানমন্ত্রী। জানান কৃষকরা তাদের উৎপাদিত ফসল অনলাইনের মাধ্যমে বিক্রি করছেন। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের ফলে কৃষক ব্যবসায়ীরা যে উপকৃত হচ্ছেন তার প্রমাণ স্বরূপ মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী ও কৃষকের সঙ্গেও কথা বলতেন দেখা যায় প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন:দিনভর টুইটার নিয়ে নাকাল ব্যবহারকারীরা, সংস্থার দাবি সমস্যা মিটেছে

ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ডিজিটাল ইন্ডিয়া অর্থাৎ সময়, শ্রম ও খরচের সাশ্রয়। ডিজিটাল ইন্ডিয়া অর্থে দ্রুত লাভ, পুরোপুরি লাভ। ডিজিটাল ইন্ডিয়া অর্থে ন্যূনতম ‘গভর্মেন্ট’, সর্বোচ্চ ‘গভর্নেন্স’।” উঠে আসে কোউইন অ্যাপের কথাও। তিনি বলেন, যেভাবে কোউইন অ্যাপের মাধ্যমে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাচ্ছে তা দেখে আগ্রহী হয়েছে আরও বহু দেশ। দেশ যে প্রযুক্তিগত দিক দিয়ে কতটা উন্নতি করেছে তা পরিষ্কার হয়ে যায় এই অ্যাপের ‘মনিটরিং টুল’ হয়ে ওঠা থেকেই।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...