Saturday, April 4, 2026

পুলওয়ামায় সেনা অভিযানে খতম ৫ জঙ্গি, শহিদ এক জওয়ান

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে(Jammu Kashmir) একের পর এক সন্ত্রাসবাদি কার্যকলাপ এর জেরে গোটা দেশে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এই পরিস্থিতিতে এবার উপত্যাকায় জঙ্গিদের(terrorist) বিরুদ্ধে প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। শুক্রবার মাঝরাত থেকে জঙ্গিদের বিরুদ্ধে চলা সেনা অভিযানে মৃত্যু হল ৫ জঙ্গির। জঙ্গিদের গুলিতে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সেনা সূত্র খবর, শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের পুলওয়ামার রাজপুরা এলাকায় বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী। সেইমতো আটঘাট বেঁধে শুরু হয় অভিযান। গোটা এলাকা ঘিরে ফেলে চলে চিরুনি তল্লাশি। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটার জায়গা নেই বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষন দুপক্ষের গুলির লড়াইয়ের পর ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন এক জওয়ান। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে দেখে এখনো তল্লাশি অভিযান চলছে বলে সেনা সূত্রে খবর।

আরও পড়ুন:বাইডেনের আপত্তি, সমস্ত মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ আমেরিকায়

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক জঙ্গি কার্যকলাপে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। সম্প্রতি জম্মুতে বায়ু সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। পাশাপাশি, জম্মু-কাশ্মীরের সালে এসপিও ফোয়াজ আহমেদ সহ তার পরিবারকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। একের পর এক জঙ্গি কার্যকলাপের শেষে এবার পাল্টা প্রত্যাঘাতে নামল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...