Thursday, June 25, 2026

পরিষদীয় আদব-কায়দা শেখাতে তৃণমূল বিধায়কদের মঙ্গলবার ক্লাস

Date:

Share post:

দলের বিধায়কদের, বিশেষত নতুন বিধায়কদের পরিষদীয় কায়দা-কানুন শেখাবে তৃণমূল কংগ্রেস। ক্লাস নেবেন সিনিয়র নেতারা। মঙ্গলবার তৃণমূল ভবনে দুপুরে এই ক্লাস হবে। শুক্রবার এখবর জানান পার্থ চট্টোপাধ্যায়।

বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন সাফ জানান, রাজ্যপাল নিয়ম মেনে বিধানসভায় এসেছেন, বাজেট ভাষণের প্রথম আর শেষটুকু পড়েছেন, টেবল করেছেন, ধন্যবাদ জ্ঞাপন নিয়েছেন, আবার নিয়ম মেনে চলে গিয়েছেন। যারা বলছেন, রাজ্যপালকে ভাষণ দিতে দেওয়া হয়নি, তাঁরা ভুল কথা বলছেন। পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যপালের ভাষণে কেন ঘরছাড়াদের কথা নেই?

উল্লেখ্য, এদিন বিধানসভায় রাজ্যপাল প্রবেশ করে মাল্যদান করে বিধানসভা কক্ষে প্রবেশ করে ৪ মিনিটের মধ্যে ভাষণ ‘টেবল’ করে মুখ্যমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সৌজন্য বিনিময় করে বিধানসভা ত্যাগ করেন।

আরও পড়ুন- গুগল থেকে সরানো হল ৫৯ হাজারের বেশি লিঙ্ক!

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...