Wednesday, June 24, 2026

গুগল থেকে সরানো হল ৫৯ হাজারের বেশি লিঙ্ক!

Date:

Share post:

নয়া ডিজিটাল নিয়ম অনুসারে গুগল থেকে ইউটিউব সহ মোট ৫৯ হাজার ৩৫০টি লিঙ্ক সরানো হল। এই নতুন ডিজিটাল নিয়ম গত মে মাস থেকে কার্যকরী হয়েছে। সেই নতুন তথ্য প্রযুক্তি আইনে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আর তা মেনেই গুগল থেকে মোট ৫৯ হাজার ৩৫০টি লিঙ্ক সরানো হয়েছে।

এই রিপোর্ট কেন্দ্রের কাছে জমা পড়েছে। সেখানে গুগলের কমপ্লায়েন্স রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গুগলের দাবি করেছে, এপ্রিল মাসে ২৭ হাজার ৭১৬টি অভিযোগ পাওয়া গিয়েছে যার মধ্যে বেশির ভাগই কপিরাইটের বিষয়। এ দেশে তাদের প্রডাক্ট থেকে যে সমস্ত লিঙ্ক সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ইউটিউব লিঙ্কও রয়েছে। গুগলের তরফে এও জানানো হয়েছে, পরবর্তী রিপোর্ট জমা দিতে দু’মাস দেরি হবে।

‘কু’ও নয়া ডিজিটাল আইন চালু হওয়ার পর অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে রিপোর্ট প্রকাশ করল। বেঙ্গালুরুর এই সংস্থাটি জানিয়েছে, তারা সাড়ে ৫ হাজার অভিযোগ পেয়েছে। তার মধ্যে ১ হাজার ২৫৩টি অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করেছে।

আরও পড়ুন-বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব ED-র

ফেসবুক এখনও পর্যন্ত তাদের পদক্ষেপ নিয়ে কোনও রিপোর্ট প্রকাশ করেনি। যদিও ফেসবুক সূত্রে জানানো হয়েছে, শুক্রবারই এই রিপোর্ট প্রকাশ করতে পারে তারা।

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...