Sunday, June 7, 2026

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব ED-র

Date:

Share post:

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, তদন্ত সংস্থাটি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটির বৈদেশিক মুদ্রার লেনদেন খুঁজে পেয়েছে।

সূত্রের খবর, ৩২ বছর বয়সী গৌতমকে আগেও তলব করা হলেও তিনি হাজির হতে পারেননি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনের নাগরিক কার্যক্রমের আওতায় এই তদন্ত চালানো হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-অস্কারে যোগদানের আমন্ত্রণ পেলেন বিদ্যা এবং একতা  

ইয়ামি গৌতম গত মাসে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল পুনিত খান্নার Ginny Weds Sunny-তে। কয়েক মাস আগে নেটফ্লিক্সে প্রকাশিত ছবিটিতে তিনি বিক্রান্ত মেসির সাথে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি বালা, যুধাম, বদলাপুর, সানাম রে, কাবিল এবং উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিনেমাতে অভিনয় করেছেন।

 

Related articles

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...

“চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন”, বার্তা নিশীথের

রবিবার সকালে বাংলা জুড়ে বিশ্ব সাইকেল দিবস পালিত(World Bicycle Day celebrations )হল। সাই(SAI) এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে...