Tuesday, June 23, 2026

টাকা না দিতে পারায় আড়াই মাস হাসপাতালে পড়ে করোনায় আক্রান্তের মৃতদেহ!

Date:

Share post:

কথায় বলে মরেও শান্তি নেই! না হলে
আড়াই মাস ধরে হাসপাতালে পড়ে থাকল করোনায় আক্রান্ত ব্যক্তির মৃতদেহ। কী কারণ? হসপিটালের টাকা দিতে পারেনি গরীব হতদরিদ্র পরিবার । মর্মান্তিক এই ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের হাপুরের সিটি কোতওয়ালি এলাকা।

জানা গিয়েছে, ১৫ হাজার টাকা না দিতে পারার জন্য স্ত্রী শত অনুনয় বিনয় করেও স্বামীর মৃতদেহ আড়াই মাস ধরে পাননি। চলতি বছরের এপ্রিল মাসে ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মিরাটের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জেলার হাসপাতাল থেকে তাঁকে সেখানে রেফার করা হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।
এরপর খবর পেয়ে তাঁর স্ত্রী শিশুদের নিয়ে হাসপাতালে যান স্বামীর মৃতদেহ নিয়ে অন্ত্যোষ্টি ক্রিয়া করার জন্য। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় ১৫ হাজার টাকা না দিলে মৃতদেহ দেওয়া হবে না।
টাকার ব্যবস্থা না করতে পেরে ওই মৃত ব্যক্তির স্ত্রী তাঁর দুই সন্তানকে নিয়ে গ্রামে ফিরে আসেন। তবে মৃতদেহ আড়াই মাস ধরে পড়ে থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ হাপুর স্বাস্থ্য বিভাগের হাতে তুলে দেয়। আর তারা মৃতদেহটিকে জিএস মেডিকেল কলেজে পাঠায়। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর সেখান থেকে প্রশাসনের সাহায্য নিয়ে পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...