Sunday, June 7, 2026

তুষার মেহতাকে অভিষেকের চ্যালেঞ্জ, পারলে বাসভবনের সিসিটিভি ফুটেজ সামনে আনুন

Date:

Share post:

এবার সরাসরি চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( abhishek banerjee)। শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করতেই তুষার মেহতাকে (tushar mehta) সরাসরি চ্যালেঞ্জ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, তুষার মেহতার কথার মূল্য তখনই থাকবে, যখন দেশের সলিসিটর জেনারেল তাঁর বাড়িতে শুভেন্দু থাকাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ (cctv footage) প্রকাশ্যে আনবেন।

তুষার -শুভেন্দু সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে তুলাকালাম চলছে বিগত কয়েকদিন ধরে। প্রথম বিষয়টি টুইটে সামনে আনেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, সিবিআই-ইডি থেকে বাঁচতে শুভেন্দু সলিসিটর জেনারেলের বাড়িতে যাচ্ছেন। প্রভাবশালী তত্ত্বে এখনই তাঁর গ্রেফতার চাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আওয়াজ ওঠে এখনই তুষার মেহতার পদত্যাগ চাই। চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে সেই আবেদনও করা হয়েছে।

জল গড়াতেই তুষার মেহতা এই বৈঠকের কথা অস্বীকার করেন শুক্রবার। তাঁর দাবি, শুভেন্দু এসেছিলেন। কিন্তু বৈঠকে ব্যস্ত ছিলাম। তাই দেখা করতে পারব না জানিয়ে ছিলাম।

আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের প্রশ্ন, দেশের সলিসিটর জেনারেলের (solicitor general) বাড়িতে একজন যাচ্ছেন, অথচ বিনা অ্যাপয়েন্টমেন্টে? এটা হতে পারে নাকি! পরপর দু’টি টুইটে অভিষেক বলেছেন, রিপোর্ট বলছে, শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের বাসভবনে গিয়েছিলেন। তার সাক্ষী ছিল অশ্বারোহী অফিসাররা। ছিলেন ৩০ মিনিট। এটা কী প্রমাণ করে না বৈঠক আগে থেকেই নির্দিষ্ট ছিল? সকলেই চাইছেন, আসল সত্যটা প্রকাশ্যে আসুক। প্রকাশ্যে আসুক সিসিটিভি ফুটেজ।

অভিষেকের টুইটের পর কার্যত বিপদে কেন্দ্রীয় সরকার। অস্বীকার করতে গিয়ে বিপদ ডেকে এনেছেন বিজেপির। কিন্তু দেখা করার কারণ যে কী, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তুষার মেহতা শুভেন্দুর তাঁর বাড়িতে যাওয়ার কথা মেনে নিয়ে এবার বৈঠকের কথা অস্বীকার করে কার্যত জটিলতায় জড়াচ্ছেন বিজেপিকে।

আরও পড়ুন:কোভিডে সরকারি খরচে রাশ টানতে গাড়ি, আসবাব, এসি না কেনার নির্দেশ নবান্নের

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...