Wednesday, June 24, 2026

পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে বামেদের বিক্ষোভ, গ্রেফতার সুজন সহ ৫০

Date:

Share post:

পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে পুলিশের বাধার মুখে বামেরা। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার সুজন চক্রবর্তী সহ প্রায় ৫০ জন বাম কর্মী। শুক্রবার ঢাকুরিয়ার কাছে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ধুন্ধুমার বেঁধে যায়। প্রাক্তন সিপিএম বিধায়ক, পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী–সহ প্রায় ৫০ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। ঘটনার তীব্র নিন্দা করেছে বামফ্রন্ট।

শুক্রবার ঢাকুরিয়ার ইন্ডিয়ান অয়েলের কার্যালয়ের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কলকাতা জেলা বামফ্রন্টের সদস্যরা। বামেদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই তারা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন। লেক থানার পুলিশ অনুমতি ছিল বলে দাবি বামেদের। কিন্তু অভিযোগ, তা শুরু হওয়ার পরেই পুলিশ গিয়ে মঞ্চ ভেঙে দেয়।

এরপরই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি বেঁধে যায় বাম কর্মী, সমর্থকদের। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়া এলাকা। সুজন চক্রবর্তী, কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক ও সিপিআই(এম)–র জেলা সম্পাদক কল্লোল মজুমদার, প্রবীণ সিপিআই(এম) নেতা নিরঞ্জন চ্যাটার্জি, শমীক লাহিড়ী সহ প্রায় ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বামেরা। যদিও পুলিশের পাল্টা দাবি, করোনা পরিস্থিতিতে বিধি ভেঙে জমায়েত করা হয়েছিল। তাই এই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ফের পেট্রোলের দাম বেড়েছে। এদিন ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি। এদিন কলকাতায় লিটার প্রতি ৪০ পয়সা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯.০৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.০৩ টাকা।

আরও পড়ুন- এবার অন্তঃসত্ত্বাদেরও করোনা ভ্যাকসিন নেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...