Wednesday, June 24, 2026

রাজপুর সোনারপুর পুরসভায় পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভায় পোশাক ফতোয়া নিয়ে তৈরি হল বিতর্ক। পুরসভার রাজপুর দফতরে নোটিস দেওয়া হয়েছে, অশোভন বা দৃষ্টিকটূ পোশাক পরে পুরসভায় প্রবেশ করা যাবে না। যদিও নোটিসের নীচে কোনও আধিকারিকের সই নেই।

এই নোটিস প্রসঙ্গে পুর প্রশাসকের দাবি, পুরসভার তরফেই ওই নোটিস দেওয়া হয়েছে। তার বক্তব্য , অনেকেই কাজের জন্য আসেন পুরসভায়। তাঁদের নানারকম পোশাক। কিছুদিন আগে পোশাক নিয়ে এক ব্যক্তির সঙ্গে বিবাদও হয় পুর কর্মীদের। তার জেরেই এই নোটিস। এদিকে পুর কর্তৃপক্ষের এই পদক্ষেপের সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ ২৪ পরগনার পূর্ব সাংগঠনিক জেলার সভাপতির অভিযোগ, পুরসভা পরিষেবা দেওয়ার কাজ না করে অন্যদিকে মাথা ঘামাচ্ছে ।

পুরসভা সূত্রে জানা গিয়েছে , রাজপুর-সোনারপুর পুরসভার রাজপুর কার্যালয়ে সম্প্রতি বেশ কিছু মানুষ বারমুডা , হাফপ্যান্ট পরে কার্যালয়ে আসছেন বিভিন্ন রকম নাগরিক পরিষেবা নিতে। সেই অবস্থাতেই অনেকে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন। তাতে শুধু পুর কর্মীদের নয়, পরিষেবা নিতে আসা অন্যান্য মানুষের বিশেষ করে মহিলাদের অস্বস্তি বাড়ছে। সেকারণেই এই ফতোয়া। হ্যাফপ্যান্ট বা বারমুডা পরে আসা নাগারিকদের ফেরত পাঠাচ্ছে গেটের দায়িত্বে থাকা রক্ষীরা।

দক্ষিণ ২৪ পরগনার (পূর্ব) বিজেপির সভাপতি সুনীপ দাস বলেন, পুরসভা কর্তৃপক্ষ এভাবে পোশাক ফতোয়া দিতে পারে না। বরং পুরসভা নিজের কাজটা ঠিক করে করুক। কীভাবে জমা জল বার করা যায়, এলাকার উন্নয়ন করা যায় সেদিকে নজর দিক।
বিরোধীদের মন্তব্যকে চাঁচাছোলা ভাষায় বিদ্রুপ করে রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস বলেন, এমন কিছু পোশাক না পরেই আসা উচিত যা দৃষ্টিকটূ লাগে। আগামীদিনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজপুর সোনারপুর পুরসভা এমন উদ্যোগ নিয়েছে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...