Saturday, April 4, 2026

কোভিডে সরকারি খরচে রাশ টানতে গাড়ি, আসবাব, এসি না কেনার নির্দেশ নবান্নের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(covid situation) সরকারি খরচে রাশ টানতে এবার কড়া পদক্ষেপ নিল অর্থ দপ্তর(finance department)। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল, সামাজিক প্রকল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রে খরচ কমাতে হবে। যার ফলে গাড়ি, কম্পিউটার, অফিসের বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে না এখন।

সাম্প্রতিক অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন সরকারি অফিসের জন্য গাড়ি, কম্পিউটার, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সরঞ্জাম, আসবাবপত্র, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, ওয়াটার কুলার, টিভি ও অফিস সামগ্রী ইত্যাদি কেনা যাবে না। তবে নব নির্মিত স্কুল, কলেজ, গ্রন্থাগার এবং অন্যান্য প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে সকল জিনিস কেনার জন্য লাগবে অর্থ দফতরের অনুমোদন। অফিস ভবন নির্মাণ, আধিকারিকদের বসার ঘর সংস্কার ও সাজানোর ক্ষেত্রে সরকারি টাকা খরচ করা যাবে না। পাশাপাশি অতিরিক্ত গাড়ি ভাড়া করতে গেলে অর্থ দপ্তরের অনুমতি লাগবে। সরকারি বৈঠকে খাওয়া-দাওয়ার খরচও বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে। একইভাবে কোন সরকারি আধিকারিককে সরকারি কাজে বিমানযাত্রার অনুমোদন দেওয়া হলে তাকে ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হবে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...