Monday, April 6, 2026

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে ড্রোনের নজরদারি, ক্ষুব্ধ দিল্লি

Date:

Share post:

এবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ভিতরেও ড্রোনের নজরদারি। গত কয়েকদিন ধরে সীমান্ত পার করে ভারত ভূখণ্ডে ঢুকে এদেশের উপর নজরদারি চালাচ্ছিল পাকিস্তান। কিন্তু সরাসরি ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের ড্রোনের চক্কর কাটার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ও বিরক্ত দিল্লি । এদিকে এদিন ফের ড্রোন (drone) জম্মুর আকাশে ( Jammu Skyline)। শুক্রবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ একটি ছোট হেক্সাকপ্টারকে উড়তে দেখা যায় ভারত-পাকিস্তান (India Pakistan international border) আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আর্ণিয়া সেক্টরে । সীমান্ত পার করে ভারত ভূমিতে ঢুকতেই নজরে পড়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর। সঙ্গে সঙ্গেই ড্রোনটিকে লক্ষ্য করে চারপাশ থেকে গুলির বৃষ্টি শুরু করে জওয়ানরা। আর তারপরেই দ্রুত ভারতের সীমানা ছেড়ে পালিয়ে যায় ড্রোনটি। বিএসএফ (border security force ,BSF) সূত্রে জানা গিয়েছে, ড্রোনটিকে নিশানা করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে পাকিস্তানে ফিরে যায় ড্রোনটি। বিএসএফের দাবি, ভারতের উপর নজরদারি চালাতেই বারবার সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হচ্ছে।

 

গত রবিবার প্রথম জম্মুতে বায়ুসেনার বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। বায়ুসেনার বিমানঘাঁটিতে পরপর দুটি বিস্ফোরণ । ১ .৩৭ মিনিটে এবং দ্বিতীয়টি ১. ৪৩ মিনিটে। তখন প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, শক্তিশালী ড্রোনের মাধ্যমেই বিস্ফোরক বয়ে আনা হয়েছিল। ঘটনায় আহত হন বায়ুসেনার দুই মার্শাল। বর্তমানে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। নাশকতার ছক সীমান্তের ওপারে হয়েছে এমনটাই ভারতীয় সেনাবাহিনীর। যদিও পাকিস্তান এখনো এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি বা দায় স্বীকার করেনি।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...