Saturday, April 4, 2026

ইংল‍্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম‍্যাচ খেলতে পারে ভারতীয় দল

Date:

Share post:

ইংল‍্যান্ড( England ) সিরিজের আগে প্রস্তুতি ম‍্যাচ খেলতে পারে ভারতীয় দল( team india) । বিসিসিআইয়ের( bcci) অনুরোধ অনুযায়ী প্রস্তুতি ম্যাচের আয়োজন করে দিতে উদ্যোগী হল ইসিবি( Ecb) ।

জানা গিয়েছে, আগামী ২০ থেকে ২২ জুলাই স্থানীয় কোনও দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। তবে সেই দলে কারা থাকবেন বা কোন দল খেলবে সে নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে বিরাট কোহলির দল। সেই ম‍্যাচে নামার আগে নিজেদের প‍্যারফরম‍্যান্স ভালোভাবে দেখে নিতে, প্রস্তুতি ম‍্যাচ খেলতে চেয়ে বিসিসিআইয়ের কাছে আবেদন করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই আবেদনে সারা দেয় ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ব‍্যাপারে কথা বলা হয় ইসিবির কাছে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসাবে অংশ নিতে চলেছেন মান্না প‍্যাটেল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...