Saturday, April 4, 2026

সংঘাতের আবহে বাজেট অধিবেশন, কড়া নিরাপত্তার বেষ্টনীতে দুর্গের চেহারায় বিধানসভা

Date:

Share post:

ভোট পরবর্তী সময়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহতেই আজ, শুক্রবার দুপুর ২টোয় নবনির্মিত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশ (Assembly Budget Session) শুরু হবে। প্রথা মেনে সরকারের ছাপানো বয়ান দেখে রাজ্যপালের (Governor) ভাষণ দিয়েই এই অধিবেশন শুরু। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

রাজ্য মন্ত্রিসভা অনুমোদিত নবান্নের (Nabanna) তৈরি করে দেওয়া খসড়া বয়ানে কোনওরকম বদল না ঘটিয়ে এদিন বিধানসভা ফ্লোরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jaydeep Dhankar) ওই ভাষণই পড়া একপ্রকার নিশ্চিত। তবে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে সরকারবিরোধী কিছু কথা বলেন কি না, সেদিকে নজর থাকবে সকলের। তাহকেই কিন্তু নিমেষে বদলে যেতে পারে বিধানসভার পরিবেশ।

সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) হাজিরায় শাসকদলের বিধায়করা কী ভূমিকা নেন, তা নিয়ে যেমন কৌতূহল তৈরি হয়েছে, একইভাবে বিরোধী বিজেপি বিধায়করা কতটা হইহট্টগোল পাকান, সেটাও দেখার। কারণ, বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) অধিবেশনের থিম আগের দিন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জে পি নাড্ডা-সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁদের থেকে তালিম নিয়ে আসেন।

বিষয়টি মাথায় রেখে দলের সব বিধায়ককে আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের প্রতিটি দিন বিধানসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করেছে তৃণমূল। শাসক শিবির হোমওয়ার্ক সেরে রেখেছে। তারা মনে করছে, রাজ্যপালের ভাষণ শুরু করার পরই বিজেপি বিধায়করা ভোটপরবর্তী সন্ত্রাসের ইস্যুতে হইচই জুড়ে দিতে পারেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যপাল ধনকড় পুরো ভাষণ না পড়েই ফ্লোর ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের “ওজন” বজায় রাখার চেষ্টা করতে পারেন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বিধানসভার ভিতর-বাইরে।

এদিকে আগে থেকেই সতর্ক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) অধিবেশন কক্ষে যাতে কোনওভাবে অশান্তি ছড়িয়ে না পড়ে, তার জন্য ভবনে অতিরিক্ত নিরাপত্তা কর্মী (Security Force) রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় জনা পঞ্চাশ নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবেন।

ভবনের বাইরেও বিধানসভা চত্বর এবং সংলগ্ন তল্লাট জুড়েও অসংখ্য সাদা পোশাকের পুলিশ-সহ কয়েকশো নিরাপত্তাকর্মী সকাল থেকেই নজরদারি চালাচ্ছেন। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক এদিন হাজির থাকবেন বিধানসভায়। তাঁদের নিজস্ব নিরাপত্তা রক্ষীর পাশাপাশি কলকাতা পুলিশ প্রচুর বাহিনী মোতায়েন করেছে।

এদিকে, কোভিড পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবারের অধিবেশনে বেশ কিছু কড়াকড়ি করা হচ্ছে। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সাধারণ দর্শক বা ভিজিটরদের ভবন চত্বরে প্রবেশে কার্যত নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশন কক্ষে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরা প্রবেশের অনুমতি মিলছে না। অনুরূপ কড়াকড়ি থাকছে সংবাদপত্র সহ সব মাধ্যমের মিডিয়া কর্মীদের ক্ষেত্রেও। সব মিলিয়ে নিরাপত্তার ঘেরাটোপে দুর্গের চেহারা নিয়েছে বিধানসভা চত্ত্বর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...