Thursday, June 25, 2026

দেশে মৃত্যু ৪ লক্ষের গণ্ডি ছাড়াল, নিম্নমুখী দৈনিক সংক্রমণ

Date:

Share post:

আবারও কমল দেশের দৈনিক সংক্রমণ। সেইসঙ্গে মৃত্যুও হাজারের নীচেই রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। এই নিয়ে অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১২ জনের। মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারতের স্থান।
অন্যদিকে গত ১ সপ্তাহ দেশের দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন।
পাশাপাশি অব্যাহত সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়া। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এখনও অবধি টিকা পেয়েছেন ৩৪ কোটির বেশি মানুষ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...